Q তন্তু সংগ্রহ পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের Q তন্তুটি এক প্রকার পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় আহরণ করা হয় যা হলো রেশম তন্তু। রেশম পোকার পরিণত কোকুন সাবান পানিতে লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয়। এতে কোকুন নরম হয়ে যায় এবং উপর থেকে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায়। খোসা উঠে গেলে তনুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা আঁশ বা সুতা বেরিয়ে আসে। চিকন বা মিহি সুতার জন্য ৫-৭টি কোকুন নাল এবং মোটা সুতার জন্য ১৫-২০টি কোকুনের নাল একত্র করে চরকার সাহায্যে টানা হয়। নালগুলো একত্রিত করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি আরেকটির সাথে লেগে যায় এবং সুতার গোছা তৈরি হয়। এভাবে বিশেষ প্রক্রিয়ায় Q তন্তু অর্থাৎ রেশম তন্তু থেকে রেশম সুতা সংগ্রহ করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
Q তন্তু সংগ্রহ পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর