ফয়সাল ও আবিরের প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: ফয়সাল তার বোতলজাত পানির কারখানায় পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করেন। তার বোতলজাতকরণ কারখানায় পানিতে বিদ্যমান বিভিন্ন ধরনের রোগজীবাণু ধ্বংস করতে সাধারণ ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে [গণিত] গ্যাস, ব্লিচিং পাউডার বা ক্লোরিনযুক্ত বিভিন্ন রসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এছাড়াও ওজোন ( [গণিত] )গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও বোতলজাতকরণ পানির কারখানায় পানিকে জীবাণুমুক্ত করে বাজারজাত করা হয়। অপরদিকে আবির তার গ্রামে পানিকে পরিস্রাবণ ও সস্ফুটন প্রক্রিয়ায় নিরাপদ করেন। পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান অদ্রবণীয় ধুলাবালির কণা হতে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা দূর করেন। এভাবে প্রাপ্ত ধুলাবালিমুক্ত পানিকে পান করার উপযোগী করতে আরও বিশুদ্ধকরণের জন্য তিনি পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করেন। তাই বলা যায়, পান করা ও রান্নার কাজে ব্যবহারের জন্য ফয়সালের ক্লোরিনেশন পদ্ধতি অধিক গ্রহণযোগ্য কারণ এতে জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাওয়া যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
ফয়সাল ও আবিরের প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তুলনামূ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর