কী ব্যবস্থা গ্রহণ করলে নদীতে পরিবেশবান্ধব অবস্থা ফিরে আসবে? বিশ্লেষণ কর।
উত্তর: আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত নদীটিকে জলজ প্রাণী বসবাসের জন্য উপযোগী তথা পরিবেশবান্ধব করা সম্ভব। যে সকল কারণে নদ-নদী পানি দূষিত হয় সে কারণগুলো নিয়ন্ত্রণের জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিল্পকারখানার সৃষ্ট বর্জ্যপানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা শুরু করতে হবে। এ পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা অর্থাৎ ইটিপি (Effluent Treatment Plant বা ETP)। ইটিপি কীভাবে তৈরি করা হবে তা নির্ভর করে কী ধরনের ক্ষতিকর পদার্থ বর্জ্য পানিতে বিদ্যমান তার ওপর। যেহেতু একেক ধরনের শিল্পকারখানা বর্জ্য পানিতে বিদ্যমান তার ওপর। যেহেতু একেক ধরনের শিল্পকারখানা থেকে একেক ধরনের বর্জ্য পানি বের হয়, তাই একটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানার বর্জ্য পানি পরিশোধন করা সম্ভব নয়। তবে একই ধরনের শিল্পকারখানার বর্জ্য পানি পরিশোধন করা সম্ভব নয়। তবে একই ধরনের শিল্পকারখানা দিয়ে একটি শিল্পাঞ্চল গড়ে তুলে সব কারখানার বর্জ্য পানি একত্রিত করে একটি ETP-তে পরিশোধন করা যেতে পারে। উদ্দীপকের কলকারখানার বর্জ্য পরিশোধনের জন্য একটি ETP স্থাপন করে, তাতে বর্জ্যসমূহ পরিশোধন করে নদীতে ফেলা হলে নদীর পানির pH পরিবর্তন এবং জলজ পরিবেশ নষ্ট হবে না। তাছাড়া নদীতে চলাচলকারী জলযান হতে তেল, বর্জ্য, নদীতে নিক্ষেপ করার উপর আইন প্রণয়ন, জনমত গড়ে তোলা গেলে উদ্দীপকের নদীটি দূষণ কমানো সম্ভব। তাই উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, জলজ পরিবেশ রক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ, জনমত গড়ে তোলা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে নদীকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা তথা নদীতে পরিবেশবান্ধব অবস্থা ফিরিয়ে আনা সম্ভব।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
কী ব্যবস্থা গ্রহণ করলে নদীতে পরিবেশবান্ধব অবস্থা ফিরে আসবে? বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর