শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'A [গণিত] গ্রুপের উপাদানটি মানসম্মত হওয়া প্রয়োজন- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে A গ্রুপের উপাদানটি হলো পানি। হাত-মুখ ধোয়া থেকে শুরু করে পান করা, গোসল করা, রান্না-বান্না করা প্রভৃতি কাজে পানি অপরিহার্য। খাওয়ার পানি যদি মানসম্মত না হয় বিশেষ করে যদি এতে রোগজীবাণু থাকে তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আবার পানি যদি লবণাক্ত হয় যেমন- সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, তাহলে তা কৃষিকাজের জন্য উপযুক্ত হয় না। কারণ বেশিরভাগ ফসল লবণাক্ত পানিতে জন্মাতে পারে না। অর্থাৎ শিল্পকারখানা থেকে শুরু করে কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই মানসম্মত পানির প্রয়োজন। তাই এই পানি যদি মানসম্মত না হয় তবে একদিকে যেমন স্বাস্থ্যহানি ঘটবে অন্যদিকে তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিসাধন হতে পারে। সুতরাং উদ্দীপকের A গ্রুপের উপাদানটি অর্থাৎ পানি মানসম্মত হওয়া অত্যন্ত প্রয়োজন।

SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল

উদ্দীপকের 'A গ্রুপের উপাদানটি মানসম্মত হওয়া প্রয়োজন- ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Mymensingh · 2023

উত্তর

তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবণ বলে।

উত্তর

পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদের সালোকসংশ্লেষণে অংশ নিতে পারে না। এতে উদ্ভিদের খাবার তৈরি বাধাপ্রাপ্ত হয় এবং অক্সিজেন উৎপাদন বাধাগ্রস্ত হবে যা পানিতে বসবাসকারী মাছের জন্য ক্ষতিকর। এছাড়াও ঘোলা পানিতে মাছ ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না। তাই ঘোলা পানিতে মাছের বৃদ্ধি বিঘ্নিত হয়।

উত্তর

উদ্দীপকে A গ্রুপের উপাদানটি হলো পানি। হাত-মুখ ধোয়া থেকে শুরু করে পান করা, গোসল করা, রান্না-বান্না করা প্রভৃতি কাজে পানি অপরিহার্য। খাওয়ার পানি যদি মানসম্মত না হয় বিশেষ করে যদি এতে রোগজীবাণু থাকে তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আবার পানি যদি লবণাক্ত হয় যেমন- সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, তাহলে তা কৃষিকাজের জন্য উপযুক্ত হয় না। কারণ বেশিরভাগ ফসল লবণাক্ত পানিতে জন্মাতে পারে না। অর্থাৎ শিল্পকারখানা থেকে শুরু করে কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই মানসম্মত পানির প্রয়োজন। তাই এই পানি যদি মানসম্মত না হয় তবে একদিকে যেমন স্বাস্থ্যহানি ঘটবে অন্যদিকে তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিসাধন হতে পারে। সুতরাং উদ্দীপকের A গ্রুপের উপাদানটি অর্থাৎ পানি মানসম্মত হওয়া অত্যন্ত প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের B গ্রুপের উপাদানগুলো ইঞ্জিনচালিত নৌযান, কলকারখানার বর্জ্য, নর্দমার বর্জ্য এবং C গ্রুপের উপাদানগুলো হলো কচুরিপানা, মাছ, ব্যাঙ ইত্যাদি জলজ উদ্ভিদ ও প্রাণী। নদ-নদীর পানি দূষণের সবচেয়ে বড় একটি কারণ হলো কলকারখানার বর্জ্য। কলকারখানার বর্জ্যে উপস্থিত ফসফেট ও নাইট্রোজেন পানিতে শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো মারা যাওয়ার পর নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এই অক্সিজেনের অভাবে মাছ, ব্যাঙ ইত্যাদি প্রাণী মারা যায়। গোসলের পানি, পায়খানার বর্জ্য পানি কিংবা অন্যান্য কাজের ব্যবহারের পর সেই পরিত্যক্ত পানি নর্দমার নলের ভেতর দিয়ে নিয়ে নদ-নদীতে ফেলা হয় এবং সেই বর্জ্য পানিতে থাকা রোগজীবাণুসহ নানারকম রাসায়নিক বস্তু পানিকে দূষিত করে। গৃহস্থালির কঠিন বর্জ্য খোলা জায়গায় ফেলার ফলে এসব বর্জ্য ১-২ দিনের মধ্যে পচে সেখানে সৃষ্ট বিভিন্ন রোগজীবাণু ও রাসায়নিক পদার্থ পানিকে দূষিত করে। বিভিন্ন অজৈব পদার্থ পানিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। নদীতে চলাচলকারী জলযান তথা ইঞ্জিনচালিত জলযান থেকে নির্গত তেল, বর্জ্য নদীর পানিতে ভাসতে থাকে যার ফলে নদীর পানিতে অক্সিজেন দ্রবীভূত হতে পারে না। ফলে নদীতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। এভাবে ইঞ্জিনচালিত নৌযান, কলকারখানার ও নর্দমার বর্জ্য এর অপরিকল্পিত ব্যবহার জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন করে।
SSCবিজ্ঞানঅধ্যায়-২ : জীবনের জন্য পানি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পানির pH বলতে কী বুঝায়?

পানির pH বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইটিপি বলতে কী বুঝায়?

ইটিপি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।