উদ্দীপকের 'B [গণিত] গ্রুপের উপাদানগুলোর অপরিকল্পিত ব্যবহার 'C [গণিত] গ্রুপের জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের B গ্রুপের উপাদানগুলো ইঞ্জিনচালিত নৌযান, কলকারখানার বর্জ্য, নর্দমার বর্জ্য এবং C গ্রুপের উপাদানগুলো হলো কচুরিপানা, মাছ, ব্যাঙ ইত্যাদি জলজ উদ্ভিদ ও প্রাণী। নদ-নদীর পানি দূষণের সবচেয়ে বড় একটি কারণ হলো কলকারখানার বর্জ্য। কলকারখানার বর্জ্যে উপস্থিত ফসফেট ও নাইট্রোজেন পানিতে শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো মারা যাওয়ার পর নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এই অক্সিজেনের অভাবে মাছ, ব্যাঙ ইত্যাদি প্রাণী মারা যায়। গোসলের পানি, পায়খানার বর্জ্য পানি কিংবা অন্যান্য কাজের ব্যবহারের পর সেই পরিত্যক্ত পানি নর্দমার নলের ভেতর দিয়ে নিয়ে নদ-নদীতে ফেলা হয় এবং সেই বর্জ্য পানিতে থাকা রোগজীবাণুসহ নানারকম রাসায়নিক বস্তু পানিকে দূষিত করে। গৃহস্থালির কঠিন বর্জ্য খোলা জায়গায় ফেলার ফলে এসব বর্জ্য ১-২ দিনের মধ্যে পচে সেখানে সৃষ্ট বিভিন্ন রোগজীবাণু ও রাসায়নিক পদার্থ পানিকে দূষিত করে। বিভিন্ন অজৈব পদার্থ পানিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। নদীতে চলাচলকারী জলযান তথা ইঞ্জিনচালিত জলযান থেকে নির্গত তেল, বর্জ্য নদীর পানিতে ভাসতে থাকে যার ফলে নদীর পানিতে অক্সিজেন দ্রবীভূত হতে পারে না। ফলে নদীতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। এভাবে ইঞ্জিনচালিত নৌযান, কলকারখানার ও নর্দমার বর্জ্য এর অপরিকল্পিত ব্যবহার জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের 'B গ্রুপের উপাদানগুলোর অপরিকল্পিত ব্যবহার 'C গ্রুপের জন…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর