শামীমদের বাড়ির পানি ও রিংকুর বাবার কারখানার পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার তুলনামূলক পার্থক্য লিখ।
উত্তর: শামীমদের বাড়ির পানি ও রিংকুর বাবার কারখানার পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি হলো যথাক্রমে পরিস্রাবণ ও ক্লোরিনেশন। নিচে এদের তুলনামূলক পার্থক্য লিখা হলো- পরিস্রাবণ ও ক্লোরিনেশন পানি বিশুদ্ধকরণের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলেও এদের কার্যকারিতা ও উদ্দেশ্যে পার্থক্য রয়েছে। পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়া। যার মাধ্যমে পানিতে উপস্থিত অদ্রবণীয় কঠিন পদার্থ যেমন- মাটি, বালি বা অন্যান্য স্থূল কণা ছাঁকনির মাধ্যমে আলাদা করা হয়। এই পদ্ধতিতে বালি ছাঁকনি, কাগজ ছাঁকনি বা অন্যান্য ঝাঁজরির সাহায্যে পানি পরিশোধন করা হয়। অপরদিকে, ক্লোরিনেশন হলো পানি জীবাণুনাশক হিসেবে ক্লোরিন বা ক্লোরিন যৌগ ব্যবহার করে পানিতে থাকা রোগ সৃষ্টিকারী ক্ষতিকর জীবাণু ধ্বংস করার একটি রাসায়নিক পদ্ধতি। পরিস্রাবণ মূলত দৃশ্যমান ময়লা অপসারণে কার্যকর হলেও ক্লোরিনেশন অদৃশ্য জীবাণু নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাসা-বাড়িতে ব্যবহৃত ফিল্টার মেশিনে পরিস্রাবণ পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ করা হলেও ক্লোরিনেশন বোতলজাত পানির কারখানায় ব্যবহৃত হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
শামীমদের বাড়ির পানি ও রিংকুর বাবার কারখানার পানি বিশুদ্ধকরণ প্রক্রি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর