জলজ উদ্ভিদের জন্য উদ্দীপকের [গণিত] এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: জলজ উদ্ভিদের জন্য উদ্দীপকের 'X [গণিত] অর্থাৎ পানির প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো- জলজ উদ্ভিদের বেশিরভাগই পানিতে জন্মে এবং কিছু কিছু আছে (যেমন- কলমি, হেলেঞ্চা, কেশরদাম) যারা পানিতে ও মাটিতে দুজায়গাতেই জন্মে। অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদ জন্মাতই না, অথবা কিছু কিছু জন্মালেও বাঁচতে পারত না ও বেড়ে উঠতে পারত না। জলজ উদ্ভিদসমূহ সাধারণত সারা দেহের মাধ্যমে পানিসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে। তাই জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে না এলে এদের বেড়ে ওঠায় ব্যাঘাত ঘটত। আবার জলজ উদ্ভিদের কাণ্ড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম হয় যা পানির স্রোত ও জলজ প্রাণীর চলাচলের সাথে মানানসই। পানি ছাড়া স্থলভাগে এদের জন্ম হলে, এরা ভেঙে পড়ত এবং বেড়ে উঠতে পারত না- এমনকি বাঁচতেও পারত না। শুধু তাই নয় জলজ উদ্ভিদ সাধারণত অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে থাকে। পানি না থাকলে এটি বাধাগ্রস্ত হতো। অতএব আমরা বলতে পারি, জলজ উদ্ভিদসমূহের জন্ম ও বেড়ে উঠার জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
জলজ উদ্ভিদের জন্য উদ্দীপকের এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর