উদ্দীপকের [গণিত] এর দূষণ প্রতিরোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] হলো পানি। পানি দূষণ প্রতিরোধে আমি যেসব পদক্ষেপ গ্রহণ করব তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. শিল্প কারখানার বর্জ্য নির্গত করার সময় এদের রাসায়নিক ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। যাতে এসব বর্জ্য পানি দূষণে ভূমিকা রাখতে না পারে। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করব। ২. জলাভূমি ও বনভূমি রক্ষার বিষয়ে পরিচিত সকলকে সচেতন করব। ৩. প্লাস্টিক, পলিথিন জাতীয় পদার্থ জলাভূমিতে ফেলব না। ৪. জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। কৃষক ভাইদেরকে এ বিষয়ে উদ্যোগী করে তুলবো। ৫. নৌযান যেমন- লঞ্চ, স্টিমার, জাহাজ হতে নির্গত বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে সকলকে সচেতন করব। ৬. সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধি করে, জনগণের সহযোগিতার মাধ্যমেই পানি দূষণ প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করব।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের এর দূষণ প্রতিরোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর