চিত্র 'A [গণিত] এর উদ্ভিদটি টিকে থাকার জন্য পানি আবশ্যক কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র 'A [গণিত] এর উদ্ভিদটি হচ্ছে শাপলা যা একটি জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদের টিকে থাকার জন্য পানি আবশ্যক হওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো- জলজ উদ্ভিদের বেশিরভাগই পানিতে জন্মে এবং কিছু কিছু আছে (যেমন-কলমি, হেলেঞ্চা, কেশরদাম) যারা পানিতে ও মাটিতে দু'জায়গাতেই জন্মে। অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদ জন্মাতই না, অথবা কিছু কিছু জন্মালেও বাঁচতে পারত না ও বেড়ে উঠতে পারত না। এছাড়াও জলজ উদ্ভিদসমূহ মূলত মূলের মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। কিন্তু জলজ উদ্ভিদসমূহ সারা দেহের মাধ্যমে পানিসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে। তাই এদের সমগ্র দেহ পানির সংস্পর্শে না এলে এদের বেড়ে ওঠায় ব্যাঘাত ঘটত। আবার জলজ উদ্ভিদের কাণ্ড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম হয় যা পানির স্রোত ও জলজ প্রাণীর চলাচলের সাথে মানানসই। পানি ছাড়া স্থলভাগে এদের জন্ম হলে, এরা ভেঙে পড়ত এবং বেড়ে উঠতে পারত না- এমনকি বাঁচতেও পারত না। শুধু তাই নয়, জলজ উদ্ভিদ সাধারণত অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে থাকে। পানি না থাকলে এটি বাধাগ্রস্ত হতো। আর এসব কারণেই আমরা বলতে পারি, চিত্র-A এর জলজ উদ্ভিদটি টিকে থাকার জন্য পানি আবশ্যক।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
চিত্র 'A এর উদ্ভিদটি টিকে থাকার জন্য পানি আবশ্যক কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর