আমাদের দেশের নদ-নদীতে চিত্র 'B [গণিত] এর প্রাণীটি কমে যাচ্ছে- কথাটি মূল্যায়ন কর।
উত্তর: চিত্র-B তে মাছ বা জলজ প্রাণী চিহ্নিত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন নদ-নদীতে মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এর প্রধান কারণ হলো পানিদূষণ। বিভিন্ন কারণে নদ-নদীর পানিদূষণ ঘটে। নদ-নদীর পানিদূষণ ঘটলে পানিতে বিদ্যমান বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়। বিশেষ করে অক্সিজেনের পরিমাণ খুবই কমে যায়। পানি দূষিত হলে বিভিন্ন ক্ষতিকারক উপাদান এতে মিশ্রিত থাকে। এসব উপাদানের সাথে পানির অক্সিজেন বিক্রিয়া করে। নদ-নদীর পানি দূষিত হলে বিশেষ করে পানি ঘোলাটে হলে সূর্যের আলো পানির নিচে পৌঁছাতে পারে না। ফলে জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ও শর্করা তৈরি করতে পারে না বলে খাদ্যের অভাবে জলজ প্রাণী বিশেষ করে মাছ মারা যায়। নদ-নদীর পানির pH মানের অতিরিক্ত তারতম্যের কারণে মাছের ডিম বা পোনা মাছ বাঁচতে পারে না। আবার কিছু কিছু অজৈব পদার্থসমূহ যেমন- এসিড, ক্ষার, লবণ ইত্যাদি নদ-নদীর পানিতে বসবাসরত মাছের সরাসরি ক্ষতি করে। যার ফলে অনেক মাছ মারা যায়। আমাদের দেশের নদ-নদীর পানি প্রতিনিয়ত বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। আর এ দূষণের ফলে উপরে বর্ণিত ঘটনাগুলো ঘটে, যা নদ-নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণ।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
আমাদের দেশের নদ-নদীতে চিত্র 'B এর প্রাণীটি কমে যাচ্ছে- কথাটি মূল্য…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর