নদীটির পানি কীভাবে দূষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গড়াই নদীর দুই পাড়ে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। আর সেসব শিল্প কারখানার বর্জ্য নদীর পানি দূষিত করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ দেশের ঘনবসতি এবং জায়গা সংকটের কারণে শিল্প-কারখানা স্থাপনের আলাদা কোনো নির্দিষ্ট জায়গা নেই। কলকারখানার বর্জ্য ফেলার জন্য এবং কাঁচামাল সরবরাহের সুবিধার লক্ষ্যে জলাশয়/নদী তীরবর্তী স্থানে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তোলা হয়। এ কারণে গড়াই নদীর দুই পাড়ে শিল্প কলকারখানা গড়ে উঠেছে। ফলে সংগত কারণেই এসব শিল্প কলকারখানার রাসায়নিক বর্জ্য নদীটিতে ফেলা হচ্ছে এবং প্রতিনিয়ত নদীর পানি দূষিত হচ্ছে। মূলত শিল্পকারখানার রাসায়নিক বর্জ্যে থাকা মারকারি, সিসা, পারদ, এসিড, ক্ষার ও বিভিন্ন লবণ উক্ত নদীর পানিকে দূষিত করছে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
নদীটির পানি কীভাবে দূষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর