নদীটিতে কোন জলজ উদ্ভিদ ও মাছ না থাকার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নদীটিতে জলজ উদ্ভিদ ও মাছ না থাকার কারণ হলো শিল্প কারখানার নির্গত বর্জ্য দ্বারা পানি দূষণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- শিল্প-কারখানা থেকে নির্গত বর্জ্যে নানা রকমের ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। এসব উপাদান দ্বারা পানি দূষিত হলে তা নদীর পানি ও পরিবেশের উপর বিভিন্ন রকম ক্ষতিকর প্রভাব ফেলে। শিল্প কারখানার বর্জ্যে ফসফেটের পরিমাণ বেশি। এটি নদীতে ফেলার ফলে সেখানে ফসফেটের মাত্রা অনেক বেড়ে যায়। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে তা প্রচুর শেওলা জন্মাতে সাহায্য করে। এই শেওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এতে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। ফলে নদীটিতে মাছসহ সকল প্রাণী মরে যায়। আবার, কল-কারখানার বর্জ্য দ্বারা নদীটির পানি কালো ও ঘোলাটে হয়ে যায়। এতে করে সূর্যের আলো পানির অভ্যন্তরে প্রবেশ করে না ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় না। আর সালোকসংশ্লেষণ না হওয়ায় খাদ্য তৈরি এবং অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যায়। যার ফলে মাছ খাদ্যাভাবে এবং শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় মারা যায়। অন্যদিকে নদীর পানিতে প্রচুর শেওলা জন্মানোর কারণে সূর্যের আলো নদীর পানির তলায় পৌছায় না। ফলে পানির নিচে থাকা উদ্ভিদ সূর্যালোকের অভাবে মারা যায়। পরিশেষে বলা যায় যে, কল-কারখানার বর্জ্য দ্বারা নদীটির পানি দূষিত হয়েছে জলজ উদ্ভিদ ও মাছের অস্তিত্বে আঘাত হেনেছে। যার পরিণতিতে সেখানে কোনো জলজ উদ্ভিদ ও মাছ দেখা যায় না।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
নদীটিতে কোন জলজ উদ্ভিদ ও মাছ না থাকার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর