(i) নং এ উল্লিখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: এই উদ্দীপকের (i) নং এ-উল্লেখিত প্রক্রিয়াটি হচ্ছে পানি বিশুদ্ধকরণের ক্লোরিনেশন পদ্ধতি। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- ক্লোরিনেশন: যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়। এদের মধ্যে অন্যতম হলো ক্লোরিন গ্যাস [গণিত] । এছাড়া ব্লিচিং পাউডার [গণিত] সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) ইত্যাদি ক্লোরিনসমৃদ্ধ যৌগ ব্যবহার করা হয়। যৌগগুলোতে বিদ্যমান ক্লোরিন পানিতে বিদ্যমান রোগজীবাণু ধ্বংস করে। পানি বিশুদ্ধকরণের এ প্রক্রিয়াটিকেই বলা হয় ক্লোরিনেশন। ক্লোরিন ছাড়াও ওজোন [গণিত] গ্যাস দিয়ে অথবা অতি বেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগ-জীবাণু ধ্বংস হয়। বোতলজাত পানির কারখানায় এ পদ্ধতি ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
(i) নং এ উল্লিখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর