জলজ প্রাণী বেঁচে থাকার জন্য [গণিত] যৌগটি অপরিহার্য- বিশ্লেষণ কর।
উত্তর: জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য 'X [গণিত] অর্থাৎ পানি অপরিহার্য। নিচে তা বিশ্লেষণ করা হলো- জলজ প্রাণী হলো সেইসব প্রাণী, যারা সম্পূর্ণ বা আংশিকভাবে পানিতে 'বাস করে এবং তাদের জীবনযাপন পানির ওপর নির্ভরশীল। এদের মধ্যে মাছ, শামুক, কাঁকড়া, ডলফিন, তিমি ইত্যাদি উল্লেখযোগ্য। এই প্রাণীরা মূলত পানির ভেতরে থাকা দ্রবীভূত অক্সিজেন ব্যবহার করে শ্বাস নেয়। প্রতিটি জলজ প্রাণীর শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ায় পানির গুরুত্ব অপরিসীম। যেমন- মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে, আর তাদের ফুলকা এমনভাবে তৈরি যে এটি শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে, বাতাস থেকে নয়। শুধু মাছই নয়, যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় তাদের কোনোটাই বাঁচতে পারত না। এছাড়াও, পানি তাদের চলাচল, খাদ্য সংগ্রহ, প্রজনন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। পানির রাসায়নিক গঠন, তাপমাত্রা, পিএইচ মান এবং অক্সিজেনের পরিমাণ সরাসরি জলজ প্রাণীদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কিন্তু দূষিত পানি বা অক্সিজেনের ঘাটতি প্রাণীদের মৃত্যু ডেকে আনতে পারে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও পানি দূষণের ফলে অনেক জলজ প্রাণী হুমকির মুখে পড়েছে। তাই জলজ প্রাণীদের বাঁচিয়ে রাখতে হলে বিশুদ্ধ, নিরাপদ ও পর্যাপ্ত পানির সংরক্ষণ অপরিহার্য। পানি কেবল তাদের আবাসস্থল নয়, এটি তাদের জীবনের অপরিহার্য অবলম্বন।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
জলজ প্রাণী বেঁচে থাকার জন্য যৌগটি অপরিহার্য- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর