শেয়ারFacebookWhatsApp

নাজমা বেগম উদ্দীপকে উল্লিখিত পানিকে কীভাবে রান্নার উপযোগী করেন? উক্ত প্রক্রিয়াটি বর্ণনা কর।

উত্তর: নাজমা বেগম পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে পুকুরের ঘোলা পানিকে রান্নার উপযোগী করলেন। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলা-বালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা থাকে। এদেরকে পরিস্রাবণের মাধ্যমে পানি থেকে দূর করা হয়। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করে পরিস্রাবণ করা যায়। নাজমা বেগমও একইভাবে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘোলা পানিকে রান্নার উপযোগী করেন।

SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল

নাজমা বেগম উদ্দীপকে উল্লিখিত পানিকে কীভাবে রান্নার উপযোগী করেন? উক্…

উদ্দীপক

নাজমা বেগমের বাড়িতে নলকূপ না থাকায় তিনি বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। একটু বৃষ্টিপাতে পুকুরের পানি আরও ঘোলা হয়। এ পানি পরীক্ষা করে pH এর মান ৪.৮ পাওয়া যায়। পুকুরটিতে তেমন কোনো জলজ উদ্ভিদ ও প্রাণী নেই।

Rajshahi · 2024

উত্তর

বায়ুমণ্ডলীয় চাপে কোনো পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, তাকে পানির স্ফুটনাঙ্ক বলে।

উত্তর

জলজ প্রাণীরা' তাদের ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালায়। এক্ষেত্রে তারা পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকেই শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকে। এদের ফুলকা এমনভাবে তৈরি যে এটি শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে, বাতাস থেকে নয়।

উত্তর

নাজমা বেগম পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে পুকুরের ঘোলা পানিকে রান্নার উপযোগী করলেন। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলা-বালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা থাকে। এদেরকে পরিস্রাবণের মাধ্যমে পানি থেকে দূর করা হয়। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করে পরিস্রাবণ করা যায়। নাজমা বেগমও একইভাবে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘোলা পানিকে রান্নার উপযোগী করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পুকুরটিতে জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা না যাওয়ার কারণ হলো পানির ঘোলাত্ব এবং pH মান ঠিক না থাকা। নিচে এ সম্পর্কে আমার মতামত বিশ্লেষণ করা হলো- জলজ উদ্ভিদ ও প্রাণীদের আশ্রয়স্থল পানি হলেও নির্দিষ্ট কিছু মানদণ্ড বজায় না থাকলে সে পানিতে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না। - পানির গুরুত্বপূর্ণ দুটি মানদণ্ড হলো পানি পরিষ্কার হওয়া এবং pH মান ৬-৮ এর মধ্যে থাকা। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, নাজমা বেগমের বাড়ির পাশের পুকুরটির পানি ঘোলাটে এবং pH মান ৪.৮। পানি ঘোলাটে বলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। এতে করে জলজ উদ্ভিদ খাবার তৈরি করতে না পেরে মারা যায়। অন্যদিকে pH কম হলে সে পানিতে জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা কষ্টকর হয়। কারণ, গবেষণায় দেখা গেছে, কোনো জলাশয়ের pH মান যদি ৬-৮ এর মধ্যে থাকে তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা সৃষ্টি করে না। তবে pH এর মান যদি এর চেয়ে কমে বা বেড়ে যায় তাহলে এ পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। উদ্দীপকে পুকুরের পানির pH মান ৪.৮ অর্থাৎ তা আদর্শ pH ৬-৮ এর নিচে তাই এ পানি জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্বের জন্য হুমকীস্বরূপ। পরিশেষে বলা যায়, যেহেতু পুকুরটির পানির এ দুটো মানদণ্ড ঠিক নেই, তাই ধারণা করা যায় অন্যান্য মানদণ্ডেও সমস্যা আছে। আর মানদণ্ডের অসংগতির কারণেই পুকুরটিতে জলজ উদ্ভিদ ও প্রাণী নেই।
SSCবিজ্ঞানঅধ্যায়-২ : জীবনের জন্য পানি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পানির pH বলতে কী বুঝায়?

পানির pH বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইটিপি বলতে কী বুঝায়?

ইটিপি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।