উদ্দীপকে উল্লিখিত জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা না যাওয়ার কারণ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পুকুরটিতে জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা না যাওয়ার কারণ হলো পানির ঘোলাত্ব এবং pH মান ঠিক না থাকা। নিচে এ সম্পর্কে আমার মতামত বিশ্লেষণ করা হলো- জলজ উদ্ভিদ ও প্রাণীদের আশ্রয়স্থল পানি হলেও নির্দিষ্ট কিছু মানদণ্ড বজায় না থাকলে সে পানিতে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না। - পানির গুরুত্বপূর্ণ দুটি মানদণ্ড হলো পানি পরিষ্কার হওয়া এবং pH মান ৬-৮ এর মধ্যে থাকা। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, নাজমা বেগমের বাড়ির পাশের পুকুরটির পানি ঘোলাটে এবং pH মান ৪.৮। পানি ঘোলাটে বলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। এতে করে জলজ উদ্ভিদ খাবার তৈরি করতে না পেরে মারা যায়। অন্যদিকে pH কম হলে সে পানিতে জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা কষ্টকর হয়। কারণ, গবেষণায় দেখা গেছে, কোনো জলাশয়ের pH মান যদি ৬-৮ এর মধ্যে থাকে তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা সৃষ্টি করে না। তবে pH এর মান যদি এর চেয়ে কমে বা বেড়ে যায় তাহলে এ পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। উদ্দীপকে পুকুরের পানির pH মান ৪.৮ অর্থাৎ তা আদর্শ pH ৬-৮ এর নিচে তাই এ পানি জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্বের জন্য হুমকীস্বরূপ। পরিশেষে বলা যায়, যেহেতু পুকুরটির পানির এ দুটো মানদণ্ড ঠিক নেই, তাই ধারণা করা যায় অন্যান্য মানদণ্ডেও সমস্যা আছে। আর মানদণ্ডের অসংগতির কারণেই পুকুরটিতে জলজ উদ্ভিদ ও প্রাণী নেই।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা না যাওয়ার কারণ সম্পর্কে …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর