মনির ও শামীমের মধ্যে কার পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মনির ও শামীমের পুকুরের পানির pH মান থেকে বুঝা যায় মনিরের পুকুর ক্ষারীয় এবং শামীমের পুকুর অম্লীয় অবস্থায় আছে। পুকুর দুটির মধ্যে মনিরের পুকুরটিতে মাছের বৃদ্ধি সন্তোষজনক। নিচে তা বিশ্লেষণ করা হলো- pH হলো এমন একটি রাশি, যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ। নিরপেক্ষ হলে pH হয় ৭, এসিডিক হলে ৭-এর কম, আর ক্ষারীয় হলে ৭-এর বেশি। এসিডের পরিমাণ যত বাড়বে, pH-এর মান তত কমে, অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়ে, pH-এর মানও তত বাড়ে। মাছ চাযের ক্ষেত্রে pH-এর মান খুবই গুরুত্বপূর্ণ। যদি পুকুরের পানির pH যদি ৬-৮ এর মধ্যে থাকে, তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না। তবে pH-এর মান যদি এর চাইতে কমে যায় বা বেড়ে যায়, তাহলে ঐ পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী আর উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। মাছের ডিম, পোনা মাছ বাঁচতে পারে না। জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়ামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে, যার ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হতে শুরু করে। মনিরের পুকুরে পানির pH মান ৭.৬ অর্থাৎ তা আদর্শ pH মান ৬-৮ এর মধ্যে রয়েছে বিধায় তার পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
মনির ও শামীমের মধ্যে কার পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর