সুমনদের ভাবনার দুটি বিষয় সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে- যুক্তিসহ মতামত দাও।
উত্তর: সুমনদের ভাবনার দুটি বিষয় হচ্ছে লোডশেডিং ও তড়িতের সিস্টেম লস। লোডশেডিং ও সিস্টেম লস আমাদের সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। নিচে তা যুক্তিসহ মতামত উপস্থাপন করা হলো- সিস্টেম লস হলো লোডশেডিং-এর প্রধান প্রভাবক। সিস্টেম লসের কারণে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে গরমিল দেখা দেয়। ফলে তড়িৎ বণ্টনের জন্য বিভিন্ন এলাকাতে লোডশেডিং দেখা দেয়। আর লোডশেডিং-এর কারণে- ১. প্রাত্যহিক জীবনের অনেক মূল্যবান সময় অলস কেটে যায়। ২. শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। ৩. কলকারখানার উৎপাদন ব্যাহত হয় ফলে বৈদেশিক রপ্তানিমুখী অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ৪. সেচ পাম্প বন্ধ থাকার ফলে কৃষিকাজে ব্যাঘাত ঘটে। ৫. তেল পাম্প বন্ধ থাকার ফলে যানবাহন তেল ও গ্যাসের জন্য দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাতায়াত ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটায়। উপরের বর্ণনার আলোকে বলা যায় সিস্টেম লস ও লোডশেডিং আমাদের সামাজিক জীবনকে বিরূপভাবে প্রভাবিত করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
সুমনদের ভাবনার দুটি বিষয় সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে- যুক্তিসহ মত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর