Q কে R কীভাবে দূষিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের Q তে খাল-বিল, নদী-নালা, হ্রদ এবং R তে কলকারখানা, কৃষি ও গৃহস্থালির বর্জ্য, নৌযান প্রভৃতি উল্লেখ করা হয়েছে। R এর উপাদানগুলো যেভাবে Q এর পানির উৎসগুলোকে দূষিত করে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. গোসলের পানি, পায়খানার বর্জ্য পানিসহ অন্যান্য কাজের পানি নর্দমার নলের মধ্য দিয়ে নদ-নদীতে পড়া। ২. বাসাবাড়ির কঠিন বর্জ্য পদার্থ বৃষ্টির পানির সাথে মিশে নদ-নদী, খালবিলের পানিতে পড়া। ৩. রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, বৃষ্টির পানি বা বন্যার পানির সাথে মিশে পানিতে পড়া। ৪. শিল্প-কারখানা এবং ট্যানারির বর্জ্যের পানির সাথে মিশ্রিত হওয়া। ৫. নৌকা, লঞ্চ, স্টিমার বা জাহাজ থেকে ফেলা মলমূত্র ও তেল জাতীয় পদার্থের পানিতে পড়া। ৬. পরীক্ষাগার থেকে এসিড, ক্ষার বা নানা রকম রাসায়নিক বর্জ্য নদীর পানির সাথে মিশা। ৭. টেক্সটাইল মিল, ডাইং, রং তৈরির কারখানা, সার কারখানা, কাগজ তৈরির কারখানা ইত্যাদির বর্জ্য নদীর পানিতে মিশা। এভাবে কলকারখানা, নৌযান, কৃষি ও গৃহস্থালির বর্জ্য খাল-বিল, নদী-নালা ও হ্রদের পানিকে দূষিত করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
Q কে R কীভাবে দূষিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর