উদ্দীপকের উল্লিখিত পদার্থটির দূষণ রোধে কী কী পদক্ষেপ নেয়া যায়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পদার্থটি হলো পানি। পানি দূষণ রোধে যেসব পদক্ষেপ নেওয়া যায় নিচে তা বিশ্লেষণ করা হলো- i. শিল্পকারখানার বর্জ্য নির্গত করার সময় এদের রাসায়নিক ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। যাতে এসব বর্জ্য পানি দূষণে ভূমিকা রাখতে না পারে। ii. জলাভূমি ও বনভূমি রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। iii. প্লাস্টিক, পলিথিন জাতীয় পদার্থ জলাভূমিতে না ফেলা। এজন্য কঠোর আইন প্রয়োগ করে তার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। iv. জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। প্রয়োজনে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। v. নৌযান যেমন- লঞ্চ, স্টিমার, জাহাজ হতে নির্গত বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে হবে। vi. সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধি করে, জনগণের সহযোগিতার মাধ্যমেই পানি দূষণ প্রতিরোধ করতে হবে। অতএব উপর্যুক্ত ব্যবস্থাগুলো বাস্তবায়ন করতে পারলে পানি দূষণ অনেকাংশে কমানো যাবে। তাই উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত পদার্থটির দূষণ রোধে কী কী পদক্ষেপ নেয়া যায়? বিশ্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর