উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ধাপের কোনো গুরুত্ব আছে কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ধাপ দ্বারা পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং জনসচেতনতার কথা বলা হয়েছে। নিচে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্লেষণ করা হলো- পানি দূষণ প্রতিরোধ করতে হলে দূষণের কারণগুলো জেনে তার প্রতিকারের ব্যবস্থা করাটাই হলো পানি দূষণ প্রতিরোধের বড় কৌশল। পানি দূষণ প্রতিরোধে জলাভূমি রক্ষা করতে হবে। কারণ জলাভূমি ক্ষতিকর পদার্থ শোষণ করে ভূগর্ভে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে। শহরাঞ্চলে পানি দূষণের বড় একটি কারণ হলো বৃষ্টির পানির প্রবাহ। এজন্য বৃষ্টির পানির দূষণ প্রতিরোধে বাসাবাড়িতে কংক্রিটের বদলে কোনো ধরনের ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করতে হবে যার ভিতর দিয়ে বৃষ্টির পানি ভূগর্ভে জমা হতে পারে। এছাড়া শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য নদীর পানি দূষণের অন্যতম কারণ। এই দূষণ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সৃষ্ট বর্জ্যপানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা। এ পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা বা ইটিপি। কৃষিজমিতে ফসলের ধরন পরিবর্তন, জৈব সারের ব্যবহার করে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ করা যায়। সর্বোপরি, পানি দূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য রেডিও-টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান আর সতর্ক বার্তা প্রচার করা যেতে পারে। এমনকি স্কুলের ছাত্র-ছাত্রীরা পানির প্রয়োজনীয়তা, অপ্রতুলতা এবং দূষণ প্রতিরোধ বিষয়ে পোস্টার তৈরি করে মানুষকে সচেতন করতে পারে। পরিশেষে বলা যায়, পানি দূষণ প্রতিরোধের কৌশল ও জনসচেতনতা পানির দূষণ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B ধাপের কোনো গুরুত্ব আছে কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর