উদ্দীপকের B এর বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B হচ্ছে দুষিত পানি। নিচে এর বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- ১.পরিস্রাবণ: পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশন থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। এ প্রকিয়ায় বালির স্তরের মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয়, এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্বরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সুক্ষভাবে তৈরি কাপড় ব্যবহার করেও পরিস্রাবণ করা যায়। ২. ক্লোরিনেশন: ব্লিচিং পাউডার [গণিত] এবং আরও কিছু পদার্থ যার মধ্যে ক্লোরিন আছে এবং যা জীবাণু ধ্বংস করতে পারে তা ব্যবহার করে পানিকে জীবাণুমুক্ত করা যায়। ৩. স্ফুটন: পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু মরে যায়। স্ফুটন শুরু হওয়ার পর ১৫-২০ মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়। বাসাবাড়িতে খাওয়ার পানির জন্য এটি একটি সহজ সাশ্রয়ী প্রক্রিয়া। ৪. পাতন: এ প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে বাদে পরিণত করা হয়। পরে ঐ বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এ প্রক্রিয়ায় বিশুদ্ধকৃত পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে। তাই বলা যায় যে, উপরে আলোচিত পদ্ধতিগুলোর মাধ্যমে উদ্দীপকের B তথা দূষিত পানি বিশুদ্ধ করা যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের B এর বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর