উদ্দীপকের A নিয়ন্ত্রণ সম্ভব হলে C প্রতিরোধ সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ধাপ A অর্থাৎ, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব হলে C অর্থাৎ পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব। নিচে এর পক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- বর্তমানে পৃথিবীর জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এ বিপুল জনসংখ্যার জন্য বসতি স্থাপন করতে গেলে বাড়তি আবাসস্থলের প্রয়োজন। এজন্য পৃথিবীর বনাঞ্চলের একটা বড়ো অংশ বিলীন হয়ে যেতে পারে। অথচ এ বনাঞ্চলের গাছপালাই আমাদের পরিবেশকে বসবাসের উপযোগী করে রাখছে। বনাঞ্চল তথা গাছপালা হ্রাস পেলে সালোকসংশ্লেষণের পরিমাণ কমে যায়। এতে করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। অন্যদিকে অতিরিক্ত জনসংখ্যা প্রতিনিয়ত বিভিন্নভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডসহ অন্যান্য মারাত্মক ক্ষতিকর গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে চলেছে। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি পানির লবণাক্ততাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পানি দূষিত হচ্ছে। পানি দূষিত হলে পানিতে বসবাসকারী জলজ প্রাণীসমূহের জীবন বিপন্ন হয়। ফলে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হয়। কিন্তু যদি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তবে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে পানি দূষণও হ্রাস পাবে এবং জলজ পরিবেশের বিপর্যয়ও হবে না। অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায় জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব হলে পরিবেশ বিপর্যয় রোধ করা যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের A নিয়ন্ত্রণ সম্ভব হলে C প্রতিরোধ সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর