উদ্দীপকে উল্লিখিত যে উপাদানটি জীবাণু মুক্ত করা হবে, তার বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত যে উপাদানটি জীবাণুমুক্ত করা হবে সেটি হলো পানি। নিচে পানির বৈশিষ্ট্য লেখা হলো- ১. পানির গলনাঙ্ক হলো [গণিত] , অর্থাৎ এই তাপমাত্রায় বরফ গলে পানি হয়। আবার সাধারণ বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক প্রায় [গণিত] , অর্থাৎ এই তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। ২. পানি একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন পদার্থ। এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। [গণিত] তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক, যা [গণিত] বা [গণিত] । অর্থাৎ ১ সিসি পানির ভর ১ গ্রাম এবং ১ ঘনমিটার পানির ভর ১০০০ কেজি। ৩. বিশুদ্ধ পানি সাধারণত তড়িৎ পরিবাহী নয়, কিন্তু এতে যদি লবণ বা এসিডের মতো পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে। ৪. পানির একটি বিশেষ ধর্ম হলো এটি অনেক অজৈব ও জৈব পদার্থ দ্রবীভূত করতে পারে, এজন্য একে সর্বজনীন দ্রাবক বলা হয়। ৫. পানি একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ এটি কখনো এসিড আবার কখনো ক্ষার হিসেবে কাজ করতে পারে। সাধারণভাবে পানির pH মান ৭, অর্থাৎ এটি নিরপেক্ষ। ৬. পানি দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যে উপাদানটি জীবাণু মুক্ত করা হবে, তার বৈশিষ্ট্য ল…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর