উদ্দীপকের B এর কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] হলো পানির লবণাক্ততা। পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো— সমুদ্রে পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের লবণাক্ত পানি নদনদী, খালবিল, পুকুর, ভূগর্ভস্থ পানি আর হ্রদের পানিতে মিশে যাবে। এক কথায় পানির সকল উৎসই লবণাক্ত হয়ে পড়বে। পানির সকল উৎস লবণাক্ত হলে মিঠা পানিতে বসবাসরত জলজ উদ্ভিদ ও প্রাণীসমূহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং পর্যায়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। তার কারণ, পানির তাপমাত্রা বাড়লে যেরকম পানির দ্রবীভূত অক্সিজেন কমে যায়, ঠিক সেরকম লবণাক্ততা বাড়লেও দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। যার ফলে জলজ প্রাণীরা আর বেঁচে থাকতে পারবে না। আবার জলজ উদ্ভিদের বড়ো অংশ লবণাক্ত পানিতে জন্মাতেও পারে না, বেড়ে উঠতেও পারে না, যে কারণে পানির জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়ে পড়বে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের B এর কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর