শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'P [গণিত] যৌগটি বিশুদ্ধকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'P [গণিত] যৌগ তথা 'পানি' আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, যা মানুষের নানা কর্মকাণ্ডে প্রতিনিয়ত দূষিত হচ্ছে। ক্লোরিনজাত পদার্থ ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো- পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনজাত পদার্থ ব্যবহার করার প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলা হয়। এই পদ্ধতিতে পানিতে থাকা রোগজীবাণু ধ্বংস করে পানি নিরাপদ করা হয়। সাধারণত ক্লোরিন গ্যাস ( [গণিত] ), ব্লিচিং পাউডার [ [গণিত] ] এবং আরও কিছু ক্লোরিনজাত পদার্থ যা জীবাণু ধ্বংস করতে পারে, সেগুলো ব্যবহার করা হয়। আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট বা কিট ব্যবহার করা সেটি হলো মূলত সোডিয়াম হাইপো-ক্লোরাইট ( [গণিত] )। ক্লোরিন ছাড়াও ওজোন ( [গণিত] ) গ্যাস অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগজীবাণু ধ্বংস করা যায়। বোতলজাত পানির কারখানায় এ পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই পানিকে জীবাণুমুক্ত করা যায়।

SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল

উদ্দীপকের 'P যৌগটি বিশুদ্ধকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত 'P′P^{\prime} যৌগটি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। মানুষের নানা কর্মকাণ্ডে এটি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এটিকে বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনজাত পদার্থ ব্যবহার করা যায়।

Sylhet · 2026

উত্তর

যে তাপমাত্রায় বরফ গলে যায় অর্থাৎ কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে।

উত্তর

জলজ উদ্ভিদের কাণ্ড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম ও নমনীয় হওয়ায় তা পানির স্রোতে সহজে ভেঙে যায় না। পানি ছাড়া শুকনো মাটিতে এদের জন্ম হলে এরা ভেঙে পড়ত ও বেড়ে উঠতে পারত না, এমনকি বাঁচতেও পারত না। কারণ পানির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের দৈহিক গঠন এমনভাবে তৈরি হয়েছে যাতে স্রোত ও জলজ প্রাণীর চলাচল সহ্য করতে পারে। তাই জলজ উদ্ভিদ পানিতে সহজে টিকে থাকতে পারে এবং বেড়ে ওঠে।

উত্তর

উদ্দীপকের 'P′P^{\prime} যৌগ তথা 'পানি' আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, যা মানুষের নানা কর্মকাণ্ডে প্রতিনিয়ত দূষিত হচ্ছে। ক্লোরিনজাত পদার্থ ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো- পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনজাত পদার্থ ব্যবহার করার প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলা হয়। এই পদ্ধতিতে পানিতে থাকা রোগজীবাণু ধ্বংস করে পানি নিরাপদ করা হয়। সাধারণত ক্লোরিন গ্যাস (Cl2\mathrm{Cl}_2), ব্লিচিং পাউডার [Ca(OCl)Cl\mathrm{Ca(OCl)Cl}] এবং আরও কিছু ক্লোরিনজাত পদার্থ যা জীবাণু ধ্বংস করতে পারে, সেগুলো ব্যবহার করা হয়। আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট বা কিট ব্যবহার করা সেটি হলো মূলত সোডিয়াম হাইপো-ক্লোরাইট (NaOCl\mathrm{NaOCl})। ক্লোরিন ছাড়াও ওজোন (O2\mathrm{O}_2) গ্যাস অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগজীবাণু ধ্বংস করা যায়। বোতলজাত পানির কারখানায় এ পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই পানিকে জীবাণুমুক্ত করা যায়।

উত্তর

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী; একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত 'P′P^{\prime} যৌগটি হলো পানি, যা আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য। মানুষের নানাবিধ কর্মকান্ডের ফলে এই পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে, যা উদ্ভিদ ও প্রাণীর উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে। নিচে এর প্রভাবসমূহ বিশ্লেষণ করা হলো- উদ্ভিদের উপর প্রভাব : তেল, গ্রিজ বা বালি মিশে পানি ঘোলা হয়ে পড়লে সূর্যালোক পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না। এতে উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও খাদ্য তৈরি বাধাগ্রস্ত হয়, যা তাদের বৃদ্ধি কমিয়ে দেয়। পানির pH মান খুব কমে গেলে বা এসিডিক হয়ে পড়লে মাটির অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান (যেমন- ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম) ধুয়ে যায়, ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বা অন্য কোনো কারণে পানি অতিরিক্ত লবণাক্ত হয়ে পড়লে আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে এবং বেশিরভাগ ফসল মরে যায়। এসিড বৃষ্টির ফলে বনের অনেক গাছপালা এবং এসিড-সংবেদনশীল উদ্ভিদ সরাসরি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়। প্রাণীর উপর প্রভাব : দূষিত পানিতে থাকা রোগজীবাণু থেকে টাইফয়েড, কলেরা, আমাশয় এবং জন্ডিসের মতো পানিবাহিত মরণব্যাধি ছড়িয়ে পড়ে। এই পানি পান করলে বা এতে গোসল করলে জীবাণু সহজে প্রাণিদেহে সংক্রমিত হয়। পানিতে থাকা জৈব বর্জ্য (যেমন- গোবর, পচা গাছপালা) পচনের সময় পানিতে দ্রবীভূত অক্সিজেন ব্যবহার করে। এর ফলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছসহ অন্যান্য জলজ প্রাণী শ্বাসকষ্টে মারা যায়। পানিতে ডিটারজেন্ট বা সার থেকে আসা ফসফেট ও নাইট্রোজেন বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মে। এই শ্যাওলা মরে পচে যাওয়ার সময় পানি থেকে অক্সিজেন শোষণ করে নেয়, ফলে জলাশয়টি প্রাণিশূন্য হয়ে পড়ে। কলকারখানার বর্জ্য থেকে আসা পারদ, সিসা ও আর্সেনিক মাছের মাধ্যমে প্রাণী ও মানুষের দেহে প্রবেশ করে। এতে মস্তিষ্ক বিকল হওয়া, রক্তশূন্যতা, কিডনি নষ্ট হওয়া এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। পানিতে তেজস্ক্রিয় পদার্থ থাকলে তা জলজ প্রাণী ও মানুষের দেহে ক্যান্সার এবং শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা সৃষ্টি করে। সুতরাং, 'P′P^{\prime} যৌগ বা পানির দূষণ একদিকে যেমন প্রাণিকুলকে বিভিন্ন মরণব্যাধি ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে উদ্ভিদের খাদ্য উৎপাদন ও বংশবিস্তার বাধাগ্রস্ত করে সামগ্রিক জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।
SSCবিজ্ঞানঅধ্যায়-২ : জীবনের জন্য পানি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পানির pH বলতে কী বুঝায়?

পানির pH বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইটিপি বলতে কী বুঝায়?

ইটিপি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।