দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পানির মান পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত পানির মানটি হচ্ছে pH। নিচে পানির pH পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা হলো— pH হলো এমন একটি রাশি, যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় নাকি নিরপেক্ষ। নিরপেক্ষ হলে pH হয় ৭, এসিডিক হলে ৭-এর কম, আর ক্ষারীয় হলে ৭-এর বেশি। সাধারণত নদ-নদীর পানি ক্ষারীয় হয়। গবেষণা করে দেখা গেছে, নদ-নদীর পানির pH যদি ৬ – ৮ এর মধ্যে থাকে, তাহলে সেটা জলজ উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না। তবে pH-এর মান যদি এর চাইতে কমে যায় বা বেড়ে যায়, তাহলে ঐ পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী এবং উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। মাছের ডিম, পোনা মাছ পানির pH খুব কম বা বেশি হলে বাঁচতে পারে না। পানিতে এসিডের পরিমাণ খুব বেড়ে গেলে, অর্থাৎ pH-এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়ামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে, যার ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হতে শুরু করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পানির মান পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর