দৃশ্যকল্প-২ এ কোন দুটি পদ্ধতি পানিকে জীবাণুমুক্তকরণে অধিক সহজ ও সাশ্রয়ী- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পানি জীবাণুমুক্তকরণ পদ্ধতি অর্থাৎ স্ফুটন, পাতন, ক্লোরিনেশন ও পরিস্রাবণ পদ্ধতির মধ্যে স্ফুটন ও পরিস্রাবণ অধিক সহজ ও সাশ্রয়ী। নিচে তা বিশ্লেষণ করা হলো— স্ফুটন : পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায়। স্ফুটন শুরু হওয়ার পর ১৫ – ২০ মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয়। বাসাবাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ এবং সাশ্রয়ী প্রক্রিয়া। পরিস্রাবণ : পরিস্রাবণ হলো তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলাবালির কণা থেকে শুরু করে নানারকম ময়লা-আবর্জনার কণা থাকে। এদেরকে পরিস্রাবণ করে পানি থেকে দূর করা হয়। এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, তখন পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে, তৈরি কাপড় ব্যবহার করেও পরিস্রাবণ করা যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন দুটি পদ্ধতি পানিকে জীবাণুমুক্তকরণে অধিক সহজ ও সাশ…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর