পানিতে সীসা, আর্সেনিকের উপস্থিতি ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পানিতে যদি ক্ষতিকর ধাতব পদার্থ থাকে তাহলে ঐ পানি পান করলে মানুষের শরীরে নানা ধরনের রোগ হতে পারে। এজন্য পানিতে সীসা, আর্সেনিকের উপস্থিতি ক্ষতিকর। সীসাযুক্ত পানি পান করলে বিতৃষ্ণাবোধ বা খিটখিটে মেজাজ, শরীরে জ্বালাপোড়া, রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়া এবং পরিমাণে খুব বেশি হলে মস্তিষ্ক বিকল হওয়া ইত্যাদি জটিলতা দেখা যায়। অন্যদিকে আর্সেনিকের প্রভাবে আর্সেনিকোসিস, ত্বক এবং ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর রোগ হতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
পানিতে সীসা, আর্সেনিকের উপস্থিতি ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।
উত্তর