রফিক সাহেবের প্রতি তার পরিবারের সদস্যদের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের রফিক সাহেবের ঘাতক রোগ AIDS হয়েছে। এইডস আক্রান্ত রফিক সাহেবের প্রতি তার পরিবারের আচরণ সহানুভূতিশীল ও সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। রফিক সাহেবের রক্তে HIV ভাইরাস সংক্রমণে AIDS হয়ে থাকে। এর আক্রমণে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে রফিক সাহেবের শরীরে নানা রকমের বিরল রোগ যেমন শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার প্রভৃতির সংক্রমণে দেখা দিতে পারে। এছাড়া, রফিক সাহেব সামাজিক নানা বৈষম্যের মুখোমুখি হতে পারে। এইডস সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই এইডস রোগীদের এড়িয়ে চলে, স্বাভাবিকভাবে মেশে না, কথা বলে না। পরিবার ছাড়াও কর্মক্ষেত্রে এ ধরনের বৈষম্যের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে রফিক সাহেবের পরিবারের সকলকে এইডস সম্পর্কে সচেতন হতে হবে এবং তার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে। এ সময়ে তার বেশি বেশি শারীরিক ও মানসিক যত্ন নিতে হবে। সর্বোপরি এইডস আক্রান্ত রফিক সাহেবের প্রতি তার পরিবারের সহানুভূতিশীল, সহনশীল, স্বাভাবিক আচরণ করা উচিত।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
রফিক সাহেবের প্রতি তার পরিবারের সদস্যদের আচরণ কেমন হওয়া উচিত বলে তু…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর