Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?
উত্তর: Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয়। কারণ, Na₂CO₃ পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও কার্বোনিক এসিড তৈরি করে, তবে কার্বোনিক এসিড দুর্বল এসিড হওয়ায় তা পুরোপুরি বিয়োজিত হয় না।পক্ষান্তরে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। ফলে দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের আধিক্য থাকে আর সে কারণেই দ্রবণ ক্ষারীয় হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?
উত্তর