বিক্রিয়াটি সম্পন্ন করে R জাতীয় যৌগের ব্যবহার লেখ।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করে পাই, [গণিত] এখানে R যৌগটি হলো ক্যালসিয়াম সালফেট যা একটি লবণ। লবণ জাতীয় যৌগের ব্যবহার নিচে উল্লেখ করা হলো- খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড (NaCl)। এটি আমাদের খাদ্যের স্বাদবৃদ্ধি করে খাদ্যকে করে তোলে সুস্বাদু। টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট। এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে। ফুটন্ত পানির তাপমাত্রা বাড়াতে NaCl ব্যবহার করা হয়। তাছাড়া রান্নাঘরে ডিমের খোসা ছাড়াতে, কাটা ফলের বর্ণ পরিবর্তন রোধ করতে, সবজি ধোয়ার কাজে সালাদ তৈরিতে, আলু সিদ্ধ করতে লবণ পানি বিশেষ সুবিধাজনক। এছাড়া মাটির এসিডিটি নিষ্ক্রিয় করার কাজে, যে চুনাপাথর ব্যবহৃত হয় তাও একটি লবণ। আবার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি তাদের বেশির ভাগই হলো লবণ। পাশাপাশি, শিল্পকারখানায় নানা কাজে রয়েছে লবণের যথেষ্ট ব্যবহার। যেমন চামড়া শিল্পে, চামড়ার ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্পোৎপাদনে, কাপড় কাঁচার সোডা ও খাবর সোডা তৈরিতে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশুদ্ধ করার কাজে, পদার্থের ইলেকট্রোপ্লেটিং করতে, টেক্সটাইল মিলে রং ফিক্স করার কাজে, রাবার প্রস্তুতিতে এমনকি প্রভাবক হিসেবেও রয়েছে বিভিন্ন লবণের ব্যবহার।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
বিক্রিয়াটি সম্পন্ন করে R জাতীয় যৌগের ব্যবহার লেখ।
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর