'P [গণিত] ও 'Q [গণিত] এর মধ্য কোনটির ব্যবহার শিল্পক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: ঘ উদ্দীপকের সমীকরণে P হলো CaO যা একটি ক্ষার জাতীয় পদার্থ আর Q হলো [গণিত] যা একটি এসিড জাতীয় পদার্থ। বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে ক্ষার জাতীয় পদার্থ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। খাওয়ার পরে সাধারণত মুখে এসিডীয় অবস্থার দূর করতে পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট এসিডকে নিষ্ক্রিয় করে। সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের তৈরি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। একইভাবে শেভিং ফোম বা নরম সাবান তৈরিতে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। আবার গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা যে এন্টাসিড সেবন করি তা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের তৈরি। এছাড়া কৃষিজমির উর্বরতা ফিরিয়ে আনার জন্য বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন ও মিল্ক অব লাইম। দৈনন্দিন জীবনে ক্ষারের অনেক ব্যবহার থাকলেও শিল্পক্ষেত্রে ক্ষারের ব্যবহার অনেক বেশি নয়। অপরদিকে শিল্পক্ষেত্রে এসিডের ব্যবহার ব্যাপক। ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম রং, ঔষধপত্র, কীটনাশক, রেয়ন তৈরিতে [গণিত] ব্যবহৃত হয়। ইস্পাত তৈরির কারখানায়, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদি অনেক [গণিত] সার তৈরিতে যথাক্রমে নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড ব্যবহার করা হয়। তাই উপরের আলোচনা থেকে বলা যায়, P ও Q এর মধ্যে অর্থাৎ ক্ষার ও এসিডের মধ্যে শিল্পক্ষেত্রে এসিডের ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
'P ও 'Q এর মধ্য কোনটির ব্যবহার শিল্পক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? ব…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর