মৌমাছি হুল ফুটালে ক্যালামিন ব্যবহার হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মৌমাছি হুল ফুটালে এর থেকে ফরমিক এসিড, মেলাটিন ও অ্যাপামিন নামক এসিডিক পদার্থ নিঃসৃত হয়। ফলে জ্বালাপোড়া ও আক্রান্ত স্থান ফুলে যায়। এই এসিড শরীরের জন্য ক্ষতিকর তাই এটিকে নিষ্ক্রিয় করার জন্য ক্যালামিন ব্যবহার করা হয়। ক্যালামিন মূলত জিংক কার্বোনেট [গণিত] যা ক্ষারধর্মী পদার্থ এসিডের সাথে বিক্রিয়া করে এসিডকে নিষ্ক্রিয় করে ফেলে। ফলে আক্রান্ত স্থানের জ্বালাপোড়া কমে যায়। তাই মৌমাছি হুল ফুটালে ক্যালামিন ব্যবহার করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
মৌমাছি হুল ফুটালে ক্যালামিন ব্যবহার হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর