উদ্দীপকের ১ম বিক্রিয়কের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১ম বিক্রিয়কটি হচ্ছে [গণিত] যা একটি ক্ষারীয় যৌগ। নিচে ক্ষারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. ক্ষার লাল লিটমাসকে নীল করে। ২. ক্ষার কমলা রঙের মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন করে হলুদ করে, মিথাইল রেড এর বর্ণ পরিবর্তন করে হলুদ করে এবং বর্ণহীন ফেনলফথেলিনকে গোলাপি বর্ণে পরিণত করে। ৩. ক্ষার সাধারণত পিচ্ছিলধর্মী। ৪. ক্ষারীয় দ্রবণের pH সর্বদা 7 অপেক্ষা বেশি হয়। পানিতে দ্রবণীয় ক্ষারক বা ক্ষার পানিতে হাইড্রোক্সিল আয়ন (OH [গণিত] ) উৎপন্ন করে। ৫. ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যা প্রশমন বিক্রিয়া নামে পরিচিত।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের ১ম বিক্রিয়কের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
দেখা যাচ্ছে যে, A যৌগটি হলো যা একটি শক্তিশালী এসিড। এসিডের অপব্যবহার সমাজে বিরূপ প্রভাব ফেলে। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো-
আমাদের সমাজের কিছু দুষ্টু চরিত্রের মানুষ এসিডকে মানুষের শরীরে ছুড়ে মেরে একদিকে যেমন মারাত্মক অপরাধ করছে, অন্যদিকে তেমনি অতি প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ এসিডের অপব্যবহার করছে। এসিড ছুড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে এসিড ছুড়লে তা বিকৃত আকার ধারণ করে। এ কারণে এসিড-সন্ত্রাসের যারা শিকার হন (যারা সাধারণত নারী), তারা বিকৃত চেহারা নিয়ে জনসম্মুখে আসতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে আত্মহত্যার পথও বেছে নেয়। এক সমীক্ষায় দেখা গেছে, যারা এসিড সন্ত্রাসের শিকার হন, তাদের বেশির ভাগই স্কুল কলেজের ছাত্রী বা গৃহবধূ। ফলে দেখা যাচ্ছে, এসিড-সন্ত্রাসের কারণে অনেক সম্ভাবনাময় ও মেধাবী ছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে গৃহবধূরা এর শিকার হলে একটি পরিবারে নেমে আসছে দুর্বিষহ জীবন।
অতএব বলা যায় যে, এসিডের অপব্যবহার এক ধরনের ভয় বা ত্রাসের সৃষ্টি করে সমাজে বিরূপ প্রভাব ফেলে। অর্থাৎ প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ছিল।