প্রসাধন সামগ্রীর pH এর মান ৫.৫ এর কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: প্রসাধন সামগ্রীর pH-এর মান ৫.৫ থাকে। কারণ আমাদের ত্বক সাধারণত এসিডিক হয় এবং এর pH ৪-৬ এর মধ্যে থাকে। pH মান ৫.৫ হলে ত্বকের অম্লীয় স্তর (acid mantle) ঠিক থাকে। ফলে এটি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি ক্ষতিকর জীবাণু থেকে ত্বককে সুরক্ষা করে। আবার pH বেশি তথা ক্ষারীয় হলে ত্বক শুষ্ক, রুক্ষ হয় কিন্তু ৫.৫ হলে ত্বক নরম ও সুস্থ থাকে অর্থাৎ, ত্বকের স্বাভাবিক কোমলতা বজায় থাকে।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
প্রসাধন সামগ্রীর pH এর মান ৫.৫ এর কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর