লিটনের শরীরে বৃদ্ধিপ্রাপ্ত রাসায়নিক পদার্থের বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: লিটনের শরীরে বৃদ্ধিপ্রাপ্ত রাসায়নিক পদার্থ হলো HCI। নিচে HCI বৃদ্ধি হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো- পাকস্থলীতে খাদ্য হজমের জন্য আমাদের হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়। সাধারণত আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য HCI নিজে থেকেই নিঃসৃত হয়। কিন্তু যদি HCI বেশি নিঃসৃত হয় তখন এসিডিটি হয়। HCI বেশি নিঃসৃত হওয়ার মূল কারণ হলো খাদ্য দ্রব্য। অম্লীয় পানীয় বা ফলের রস খালি পেটে পান করলে HCI বেড়ে যায়। এছাড়াও বেশি ভাজা, তেলযুক্ত এবং চর্বিজাতীয় খাবার খেলে পেটে HCI বেশি নিঃসৃত হয়। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজ, রসুন, মরিচ এবং অতিরিক্ত মসলা দেওয়া খাবার, চকলেট এগুলোও এসিডিটি তৈরি করে। যেহেতু লিটন তার বন্ধুর বিয়েতে পর্যাপ্ত বিরিয়ানি, মাংস ও অন্যান্য খাবার খেলেন যা অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত ছিল। এজন্য লিটনের পেটে HCI এর পরিমাণ বেড়ে যায় এবং এসিডিটি হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
লিটনের শরীরে বৃদ্ধিপ্রাপ্ত রাসায়নিক পদার্থের বেড়ে যাওয়ার কারণ ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর