কৃষিবিদের দ্বিতীয় উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষিবিদের দ্বিতীয় উক্তিটিতে pH এর মান জানার প্রয়োজীয়তা তুলে ধরা হয়েছে। নিচে উক্তিটি ব্যাখ্যা করা হলো- কোনো একটি জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। pH মানের সাহায্যে কোনো পদার্থের জলীয় দ্রবণ অম্লীয়, ক্ষারীয়, নাকি নিরপেক্ষ তা জানা যায়। মাটির এসিডিটি দূর করতে, বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে ও স্বাস্থ্যরক্ষার - বিভিন্ন ক্ষেত্রে pH এর মান জানার প্রয়োজনীয়তা রয়েছে। মানুষের শরীরের রক্ত, প্রস্রাব বা পাকস্থলীর রসের pH বিশ্লেষণ করে বিভিন্ন রোগের তথ্য জানা যায়। কৃষিক্ষেত্রে মাটির pH অনুযায়ী উপযুক্ত-ফসল নির্বাচন করা হয়। কিছু ফসল অম্লীয় মাটিতে, আবার কিছু ক্ষারীয় মাটিতে ভালো জন্মায়। তাই মাটির pH জানা ও নিয়ন্ত্রণের মাধ্যমে মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা বাড়ানো যায়। এছাড়াও - শিল্প ও রাসায়নিক ক্ষেত্রে নানারকম ঔষধ, কলমের কালি, বেকারি, চামড়া প্রস্তুতি ইত্যাদি অনেক ক্ষেত্রে pH এর মান নিয়ন্ত্রণের জন্য pH এর মান জানা জরুরি। পরিশেষে উপরোল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কৃষিবিদের দ্বিতীয় উক্তিটি যথার্থ ছিল।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
কৃষিবিদের দ্বিতীয় উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর