আবির এবং কুদ্দুসের জমিতে ভালো ফসল উৎপাদনের জন্য কৃষিবিদের পরামর্শ কী হতে পারে? তোমার মতামত লিখ।
উত্তর: উদ্দীপকে আবিরের এলাকায় মাটির pH ২.৮ এবং কুদ্দুসের এলাকার মাটির pH ৯.৭। যার কারণে তাদের এলাকার মাটিতে ফসলের ভালো ফলন হয় না। ভালো ফসল উৎপাদনের জন্য আবির ও কুদ্দুসকে দেওয়া কৃষিবিদের পরামর্শ সম্পর্কে নিচে আমার মতামত -উপস্থাপন করা হলো- কৃষি জমির ভালো ফসল উৎপাদনের জন্য মাটির pH গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটির pH সাধারণত ৪ থেকে ৮-এর ভেতর থাকে। অর্থাৎ এটি অম্লীয় থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। তবে জমির ফসলের ভালো ফলনের জন্য মাটির pH এর মান নিরপেক্ষ অর্থাৎ ৭.০ এর কাছাকাছি হওয়া দরকার। মাটির pH এর মান ৩.০ এর কম অর্থাৎ বেশি অম্লীয় হলে মাটির অনেক দরকারি উপাদান যেমন-ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়। তার ফলে মাটির উর্বরতা কমে যায় এবং ফলন কম হয়; যা আবিরের ক্ষেত্রে ঘটেছে। এ সমস্যা সমাধানে তাকে মাটির pH বাড়াতে হবে। এজন্য কৃষিবিদ তাকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার যেমন- ক্যালসিয়াম নাইট্রেট, জিপসাম, চুন, ইত্যাদি ব্যবহার করার পরামর্শ দিবেন। অন্যদিকে, মাটি খুব ক্ষারীয় হলে অর্থাৎ pH এর মান ৯.৫ এর বেশি হলেও মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন [গণিত] সহজেই মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং ফসলের মারাত্মক ক্ষতিসাধন করে; যা কুদ্দুসের ক্ষেত্রে ঘটেছে। এজন্য তাকে তার জমির pH কমাতে হবে। pH কমাতে কৃষিবিদ কুদ্দুসকে জমিতে নাইট্রেট ও ফসফেট জাতীয় সার যেমন- টিএসপি, সুপার ফসফেট, এসএসপি, অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া প্রভৃতি সার প্রয়োগ করার পরামর্শ দেন।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
আবির এবং কুদ্দুসের জমিতে ভালো ফসল উৎপাদনের জন্য কৃষিবিদের পরামর্শ ক…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর