শেয়ারFacebookWhatsApp

দৈনন্দিন জীবনে ২য় বিক্রিয়ক জাতীয় পদার্থের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২য় বিক্রিয়ক হলো [গণিত] যা একটি ক্ষারজাতীয় যৌগ। দৈনন্দিন জীবনে ক্ষারক বা ক্ষারের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- ১. মৌমাছির হুল ফুটানো বা. পিঁপড়া কামড় দিলে জ্বালা-পোড়া নিষ্ক্রিয় করতে পারে ক্ষার জাতীয় ক্যালামিন লোশন, যা মূলত জিংক কার্বনেট। ২. মাটির এসিডিটি বাড়লে এর উর্বরতা নষ্ট হয়। তখন ক্ষারক ব্যবহার করে এসিডকে প্রশমিত করা যায় ও উর্বরতা ফিরিয়ে আনা যায়। এ ক্ষারকসমূহ হলো চুন (CaO), স্ল্যাক লাইম [গণিত] ইত্যাদি। ৩. খাওয়ার পরে মুখের এসিডিটি দূর করতে যে টুথপেস্ট ব্যবহার করা হয় তা হলো ক্ষারক জাতীয় পদার্থ দ্বারা তৈরি। ৪. থালা-বাসন পরিষ্কার করার জন্য যে শক্ত সাবান, তরল সাবান ইত্যাদি ব্যবহার করা হয়, সেগুলোতেও ক্ষারক থাকে। ৫. গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা যে এন্টাসিড খাই তা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [গণিত] ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [গণিত] নামক ক্ষার। তাই বলা যায় যে, ক্ষারক বা ক্ষারসমূহ আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল

দৈনন্দিন জীবনে ২য় বিক্রিয়ক জাতীয় পদার্থের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

HCl+Mg(OH)2⟶MgCl2+H2O\mathrm{HCl}+\mathrm{Mg}(\mathrm{OH})_2 \longrightarrow \mathrm{MgCl}_2+\mathrm{H}_2 \mathrm{O}

Dhaka · 2025

উত্তর

যেসব এসিড পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন (H+)\left(H^{+}\right) বিমুক্ত করে না তাদেরকে দুর্বল এসিড বলা হয়।

উত্তর

পাকস্থলীর এসিডিটি হ্রাসে সঠিক খাদ্যদ্রব্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যে সকল খাদ্যদ্রব্য ও পানীয়ের কারণে পাকস্থলীতে অম্লত্ব সৃষ্টি হয় (যেমন- কোমল পানীয়, ভাজাপোড়া, তেল ও চর্বিজাতীয় খাবার) সেগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে ঐ সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আবার' কিছু ক্ষারধর্মী শাকসবজি (যেমন- পালংশাক, পুঁইশাক, ফুলকপি, লেটুস, শিম) বা ফল-মূল, (কিশমিশ, খেজুর, পেঁপে, তরমুজ ইত্যাদি) খেয়ে এসিডিটি প্রশমন করা যায়।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটি সমতাকরণ করে পাই- question image অর্থাৎ, বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো- এ বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদ থেকে দেখা যায় যে, বিক্রিয়কে একটি এসিড ও একটি ক্ষারক এবং উৎপাদে একটি লবণ ও পানি রয়েছে। আমরা জানি, যে বিক্রিয়ায় এসিড ও ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেটি প্রশমন বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়া থেকে বলা যায় যে, প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে বিক্রিয়ক Mg(OH)2Mg(OH)_2 একটি ক্ষারক ও HCI একটি এসিড। উভয়ে পরস্পরের সাথে বিক্রিয়া করে MgCl2MgCl_2 লবণ ও পানি (H2O)(H_2O) উৎপন্ন করেছে। অতএব, উদ্দীপকের বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ২য় বিক্রিয়ক হলো Mg(OH)2Mg(OH)_2 যা একটি ক্ষারজাতীয় যৌগ। দৈনন্দিন জীবনে ক্ষারক বা ক্ষারের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- ১. মৌমাছির হুল ফুটানো বা. পিঁপড়া কামড় দিলে জ্বালা-পোড়া নিষ্ক্রিয় করতে পারে ক্ষার জাতীয় ক্যালামিন লোশন, যা মূলত জিংক কার্বনেট। ২. মাটির এসিডিটি বাড়লে এর উর্বরতা নষ্ট হয়। তখন ক্ষারক ব্যবহার করে এসিডকে প্রশমিত করা যায় ও উর্বরতা ফিরিয়ে আনা যায়। এ ক্ষারকসমূহ হলো চুন (CaO), স্ল্যাক লাইম [Ca(OH)2][Ca(OH)_2] ইত্যাদি। ৩. খাওয়ার পরে মুখের এসিডিটি দূর করতে যে টুথপেস্ট ব্যবহার করা হয় তা হলো ক্ষারক জাতীয় পদার্থ দ্বারা তৈরি। ৪. থালা-বাসন পরিষ্কার করার জন্য যে শক্ত সাবান, তরল সাবান ইত্যাদি ব্যবহার করা হয়, সেগুলোতেও ক্ষারক থাকে। ৫. গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা যে এন্টাসিড খাই তা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)2][Mg(OH)_2] ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3][Al(OH)_3] নামক ক্ষার। তাই বলা যায় যে, ক্ষারক বা ক্ষারসমূহ আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSCবিজ্ঞানঅধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লিটমাস কাগজ একটি নির্দেশক- ব্যাখ্যা করো।

লিটমাস কাগজ একটি নির্দেশক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রাত্যহিক জীবনে এসিডের দুটি ব্যবহার লেখো।

প্রাত্যহিক জীবনে এসিডের দুটি ব্যবহার লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাটির এসিডিটি দূর করতে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো।

মাটির এসিডিটি দূর করতে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?

লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দাত ব্রাশ করার সময় আমরা টুথপেস্ট ব্যবহার কার কেন?

দাত ব্রাশ করার সময় আমরা টুথপেস্ট ব্যবহার কার কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.HCI একটি শক্তিশালী এসিড ব্যাখ্যা করো।

HCI একটি শক্তিশালী এসিড ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?

ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?

Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রশমন বিক্রিয়া প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ কেন?

প্রশমন বিক্রিয়া প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পিঁপড়া কামড়ালে জ্বালা-পোড়া করে কেন?

পিঁপড়া কামড়ালে জ্বালা-পোড়া করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।