সঠিক খাদ্যদ্রব্য নির্বাচন পাকস্থলীর এসিডিটি হ্রাস করে ব্যাখ্যা কর।
উত্তর: পাকস্থলীর এসিডিটি হ্রাসে সঠিক খাদ্যদ্রব্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যে সকল খাদ্যদ্রব্য ও পানীয়ের কারণে পাকস্থলীতে অম্লত্ব সৃষ্টি হয় (যেমন- কোমল পানীয়, ভাজাপোড়া, তেল ও চর্বিজাতীয় খাবার) সেগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে ঐ সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আবার' কিছু ক্ষারধর্মী শাকসবজি (যেমন- পালংশাক, পুঁইশাক, ফুলকপি, লেটুস, শিম) বা ফল-মূল, (কিশমিশ, খেজুর, পেঁপে, তরমুজ ইত্যাদি) খেয়ে এসিডিটি প্রশমন করা যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
সঠিক খাদ্যদ্রব্য নির্বাচন পাকস্থলীর এসিডিটি হ্রাস করে ব্যাখ্যা কর।
উত্তর