দৈনন্দিন জীবনে 'D [গণিত] ও 'E [গণিত] যৌগ দু'টির মধ্যে কোনটি ব্যবহারে অধিক সাবধানতা অবলম্বন করতে হয়? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'D [গণিত] হচ্ছে HCI ও 'E [গণিত] হচ্ছে NaOH। দৈনন্দিন জীবনে HCI ও NaOH ব্যবহারে যেটিতে অধিক সতর্কতা প্রয়োজন তা নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- NaOH একটি শক্তিশালী ক্ষার, অন্যদিকে HCI একটি শক্তিশালী এসিড। ব্যবহারের ক্ষেত্রে উভয়ই বিপজ্জনক, তবে NaOH ব্যবহারে অধিক সাবধানৃতা প্রয়োজন। এর কারণ- ১. NaOH একটি শক্তিশালী ক্ষারক, যা ত্বক বা চোখের সংস্পর্শে এলে গভীরভাবে পোড়া সৃষ্টি করে এবং টিস্যু ধ্বংস করে, যা স্থায়ী ক্ষতি করতে পারে। এটি চর্বি ও প্রোটিনকে দ্রবীভূত করে, যা স্থায়ী ক্ষতি করতে পারে। অন্যদিকে, HCI ও ত্বক ও চোখের জন্য ক্ষতিকর, কিন্তু এটি সাধারণত এসিড বার্ণ সৃষ্টি করে NaOH-এর মতো এত গভীর নয় (যদিও উচ্চ ঘনত্বের ACIও বিপজ্জনক)। ২. NaOH পানিতে দ্রবীভূত করার সময় অত্যন্ত তাপ উৎপন্ন করে, যা দ্রবণকে উত্তপ্ত করে ফেলতে পারে এবং ছিটকে গেলে গুরুতর পোড়া সৃষ্টি করতে পারে। অন্যদিকে, HCI সাধারণত দ্রবীভূত অবস্থায় পাওয়া যায় তাই অতিরিক্ত তাপ উৎপন্ন হয় না। ৩. NaOH এর সংস্পর্শে আসা ত্বক সাবান like পিচ্ছিল অনুভূতির সৃষ্টি করে, যা প্রথমে বোঝা যায় না, কিন্তু পরে গুরুতর ক্ষতি করে। অন্যদিকে, HCI এর সংস্পর্শে ত্বক তৎক্ষণাৎ জ্বালাপোড়া করে, ফলে দ্রুত প্রতিক্রিয়া নেওয়া সম্ভব। ৪. উভয়ই পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু NaOH বেশি সক্রিয়ভাবে ধাতু, কাপড় বা জৈব পদার্থকে ক্ষয় করে। সবশেষে বলা যায়, NaOH এর রাসায়নিক বিক্রিয়া ও ক্ষয়ক্ষমতা বেশি বিপজ্জনক, তাই এটি ব্যবহারে অধিক সতর্কতা প্রয়োজন।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
দৈনন্দিন জীবনে 'D ও 'E যৌগ দু'টির মধ্যে কোনটি ব্যবহারে অধিক সাবধা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর