মারশাদ সাহেবের পেটের অস্বস্তি দূর হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়। কিন্তু, কোনো কারণে এই এসিডের মাত্রা বেড়ে গেলে সে অবস্থাকে আমরা পাকস্থলীর এসিডিটি বলি। চা, কফি জাতীয় পানীয়সমূহ বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে তা এসিডিটি সৃষ্টি করে। এছাড়া বেশি ভাজা, মশলা বা. তেলযুক্ত খাবার অধিক পরিমাণে খেলেও পাকস্থলীর এসিডিটি বৃদ্ধি পায়। উদ্দীপকে মারশাদ সাহেব দাওয়াতে গিয়ে রোস্ট, খাসির মাংস, পোলাও ইত্যাদি খাবার খাওয়ার ফলে পেটে অস্বস্তিবোধ করেন। অর্থাৎ তার পাকস্থলীতে এসিডিটি সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে এন্টাসিড জাতীয় ঔষধ দেন, যা সেবনে তার পেটের অস্বস্তি দূর হয়। কারণ, এ এন্টাসিডে রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার জাতীয় পদার্থ যা অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন করে, ফলে এসিডিটি প্রশমিত হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
মারশাদ সাহেবের পেটের অস্বস্তি দূর হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর