মারশাদ সাহেব ও তার ছেলেকে দেওয়া মলম কী একই জাতীয় ছিল? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মারশাদ সাহেবকে বোলতা এবং তার ছেলেকে মৌমাছি হুল ফুটায়। এতে ডাক্তার তাদের দু'ধরনের মলম লাগিয়ে দেন। বোলতা বা বিচ্ছু হুল ফুটালে প্রচণ্ড জ্বালা করে। কারণ বোলতা বা বিচ্ছুর হুলে থাকে হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ। তাই এসব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয়, তাতে থাকে ভিনেগার অথবা বেকিং সোডা, যেগুলো এসিড কিংবা এসিড জাতীয় পদার্থ। এগুলো ঐ ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে সেগুলো প্রশমিত বা নিষ্ক্রিয় করে; ফলে জ্বালা আর থাকে না। এজন্য ডাক্তার মারশাদ সাহেবকে এসিডধর্মী মলম দেন। অপরদিকে মৌমাছি হুল ফুটালে ফরমিক এসিড, মেলিটিন এবং অ্যাপামিন নামক এসিডিক পদার্থ নিঃসৃত হয়, যার কারণে জ্বালাপোড়া করে ও আক্রান্ত স্থান ফুলে যায়। মৌমাছির হুল ফুটালে জ্বালাপোড়ার কারণ যেহেতু এসিড, তাই এ এসিডকে প্রশমিত করতে ক্ষারক সমৃদ্ধ মলম ব্যবহার করা হয়। এজন্য ডাক্তার মারশাদ সাহেবের ছেলেকে ক্ষারধর্মী মলম দেন। অর্থাৎ, মারশাদ ও তার ছেলেকে দেওয়া মলম ছিল যথাক্রমে এসিডধর্মী ও ক্ষারধর্মী, যা একই জাতীয় ছিল না।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
মারশাদ সাহেব ও তার ছেলেকে দেওয়া মলম কী একই জাতীয় ছিল? যুক্তিসহ বিশ্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর