উদ্দীপকে উৎপন্ন X যৌগটি শিল্পক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। -যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হাইড্রোক্লোরিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন X যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড যা একটি লবণ। [গণিত] শিল্পক্ষেত্রে লবণ অতীব গুরুত্বপূর্ণ। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-শিল্প-কারখানায় নানা কাজে লবণ অপরিহার্য। যেমন- চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্পোৎপাদনে, কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরি করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে খাবার লবণ ব্যবহৃত হয়। টেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণ প্রয়োজন হয়। ধাতুর বিশুদ্ধকরণে লবণ লাগে। রাবার প্রস্তুতিতে রাবারকে ল্যাটেক্স থেকে আলাদা করা হয় লবণ ব্যবহার করে। ওষুধ কারখানায় স্যালাইন ও অন্যান্য ওষুধেও লবণ ব্যবহার হয়। ডিটারজেন্ট তৈরিতেও ফিলার হিসেবে লবণ খুবই প্রয়োজনীয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকে উৎপন্ন X যৌগটি শিল্পক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। -যুক্তিসহ …
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর