শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তথ্য-২ এর প্রথম বিক্রিয়ক পদার্থটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তথ্য-২ এর প্রথম বিক্রিয়ক পদার্থ Mg(OH)2 একটি ক্ষারীয় যৌগ। নিচে ক্ষারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. ক্ষার লাল লিটমাসকে নীল করে। ২. ক্ষার কমলা রঙের মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন করে হলুদ করে, মিথাইল রেড এর বর্ণ পরিবর্তন করে হলুদ করে এবং বর্ণহীন ফেনলফথেলিনকে গোলাপি বর্ণে পরিণত করে। ৩. ক্ষার সাধারণত পিচ্ছিলধর্মী। ৪. ক্ষারীয় দ্রবণের pH সর্বদা 7 অপেক্ষা বেশি হয়। পানিতে দ্রবণীয় ক্ষারক বা ক্ষার পানিতে হাইড্রোক্সিল আয়ন (OH) উৎপন্ন করে। ৫. ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যা প্রশমন বিক্রিয়া নামে পরিচিত।

SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল

উদ্দীপকের তথ্য-২ এর প্রথম বিক্রিয়ক পদার্থটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

তথ্য-১: question image তথ্য-২ : Mg(OH)2+2HCl⟶MgCl2+2H2O\mathrm{Mg}(\mathrm{OH})_2+2 \mathrm{HCl} \longrightarrow \mathrm{MgCl}_2+2 \mathrm{H}_2 \mathrm{O}

Dhaka · 2024

উত্তর

জৈব এসিড হলো এমন এক ধরনের এসিড যা জৈব উৎস থেকে প্রাপ্ত এবং এর মধ্যে কার্বন (C) থাকে।

উত্তর

এসিড মানবদেহের জন্য ক্ষতিকর। এটি শরীরের কোথাও লাগলে শরীর পুড়ে যায় ও ক্ষত সৃষ্টি হয়। এসিড ছুড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমন্ডলে এসিড ছুড়ে মারলে তা বিকৃত আকার ধারন করে। ফলে যারা এসিড সন্ত্রাসের শিকার হন তারা জনসম্মুখে আসতে চান না। এমনকি অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এ কারণে এসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন, ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

উত্তর

উদ্দীপকের তথ্য-২ এর প্রথম বিক্রিয়ক পদার্থ Mg(OH)2 একটি ক্ষারীয় যৌগ। নিচে ক্ষারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. ক্ষার লাল লিটমাসকে নীল করে। ২. ক্ষার কমলা রঙের মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন করে হলুদ করে, মিথাইল রেড এর বর্ণ পরিবর্তন করে হলুদ করে এবং বর্ণহীন ফেনলফথেলিনকে গোলাপি বর্ণে পরিণত করে। ৩. ক্ষার সাধারণত পিচ্ছিলধর্মী। ৪. ক্ষারীয় দ্রবণের pH সর্বদা 7 অপেক্ষা বেশি হয়। পানিতে দ্রবণীয় ক্ষারক বা ক্ষার পানিতে হাইড্রোক্সিল আয়ন (OH) উৎপন্ন করে। ৫. ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যা প্রশমন বিক্রিয়া নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের C এর উপাদানগুলো হলো রাবার, প্লাস্টিক এবং পলিথিন যা কৃত্রিম পলিমারের উদাহরণ। আর, D এর তন্তু, রেশম ও পশম হলো প্রাকৃতিক পলিমার। পরিবেশের ভারসাম্যহীনতায় C এর উপাদানগুলো দায়ী। নিচে আমার মতামত দেওয়া হলো- যে সমস্ত পলিমার প্রকৃতিতে পাওয়া যায় যেমন- রেশম, পশম, সুতা বা তন্তু ইত্যাদি সেগুলো পরিবেশবান্ধব, কেননা এ সমস্ত পলিমার সহজেই পচনশীল। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্য ব্যবহার করি তাতে অনেক ক্ষেত্রেই পলিমার থাকে।। দীর্ঘদিন ব্যবহারের পর এগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে এগুলোকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। যদি ব্যবহৃত পলিমারসমূহ প্রাকৃতিক হয় তবে তারা সহজেই পচে গিয়ে মাটির সাথে মিশে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। যা পরবর্তীতে ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু ব্যবহার্য দ্রব্য যদি কৃত্রিম পলিমার যেমন- রাবার, প্লাস্টিক, পলিথিন হয় তবে তা পরিবেশের জন্য বিশেষ ক্ষতিকর ভূমিকা পালন করে থাকে। রাবার, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি অপচনশীল কৃত্রিম পলিমার। ফলে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো প্রকৃতিতে জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অপচনশীল পলিমার বর্জ্য শহুরে জলাবদ্ধতা সৃষ্টি করে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। একইভাবে এসব বর্জ্য নদ-নদী, খাল বা জলাশয়ে পড়ে এগুলোর গভীরতা কমিয়ে দেয় এবং নাব্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এসমস্ত বর্জ্য মাটিতে পড়লে মাটির উর্বরতা নষ্ট করে দেয়। অতএব উপর্যুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, প্রাকৃতিক পলিমার নয় বরং রাবার, প্লাস্টিক ও পলিথিনের মতো কৃত্রিম পলিমারই পরিবেশের ভারসাম্যহীনতার জন্য দায়ী।
SSCবিজ্ঞানঅধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লিটমাস কাগজ একটি নির্দেশক- ব্যাখ্যা করো।

লিটমাস কাগজ একটি নির্দেশক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রাত্যহিক জীবনে এসিডের দুটি ব্যবহার লেখো।

প্রাত্যহিক জীবনে এসিডের দুটি ব্যবহার লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাটির এসিডিটি দূর করতে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো।

মাটির এসিডিটি দূর করতে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?

লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দাত ব্রাশ করার সময় আমরা টুথপেস্ট ব্যবহার কার কেন?

দাত ব্রাশ করার সময় আমরা টুথপেস্ট ব্যবহার কার কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.HCI একটি শক্তিশালী এসিড ব্যাখ্যা করো।

HCI একটি শক্তিশালী এসিড ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?

ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?

Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রশমন বিক্রিয়া প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ কেন?

প্রশমন বিক্রিয়া প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পিঁপড়া কামড়ালে জ্বালা-পোড়া করে কেন?

পিঁপড়া কামড়ালে জ্বালা-পোড়া করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) এসিড কিনা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।