“এসিড ছোঁড়া একটি মারাত্মক অপরাধ”- ব্যাখ্যা কর।
উত্তর: এসিড মানবদেহের জন্য ক্ষতিকর। এটি শরীরের কোথাও লাগলে শরীর পুড়ে যায় ও ক্ষত সৃষ্টি হয়। এসিড ছুড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমন্ডলে এসিড ছুড়ে মারলে তা বিকৃত আকার ধারন করে। ফলে যারা এসিড সন্ত্রাসের শিকার হন তারা জনসম্মুখে আসতে চান না। এমনকি অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এ কারণে এসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন, ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
“এসিড ছোঁড়া একটি মারাত্মক অপরাধ”- ব্যাখ্যা কর।
উত্তর