(ii) নং বিক্রিয়াটির ' [গণিত] ' কী ধরনের যৌগ? ব্যাখ্যা কর।
উত্তর: (ii) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই- [চিত্র] সুতরাং দেখা যাচ্ছে যে, [গণিত] যৌগটি হলো [গণিত] যা একটি এসিডধর্মী যৌগ। নিচে এসিডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. এসিডের দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে। ২. এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। [চিত্র] ৩. এসিডের যৌগগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রোটন (H+) আয়ন উৎপন্ন করে। [চিত্র] ৪. এসিড টক স্বাদযুক্ত হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
(ii) নং বিক্রিয়াটির ' ' কী ধরনের যৌগ? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং দেখা যাচ্ছে যে, যৌগটি হলো যা একটি এসিডধর্মী যৌগ। নিচে এসিডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
১. এসিডের দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে।
২. এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
৩. এসিডের যৌগগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রোটন (H+) আয়ন উৎপন্ন করে।
৪. এসিড টক স্বাদযুক্ত হয়।উত্তর
অর্থাৎ, যৌগটি হচ্ছে লবণ যা এসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। লবণ আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
তরি-তরকারিতে খাবার লবণ বা টেবিল লবণের ব্যবহারের ফলে তা - আমাদের খাদ্যের স্বাদ বাড়িয়ে খাবার উপযোগী করে তোলে। আবার, পাউরুটি, আচার, চানাচুর ইত্যাদিতেও খাবার লবণ ব্যবহার করা হয়। ফাস্টফুড বা চায়নিজ জাতীয় খাবারের স্বাদ বৃদ্ধির জন্য সোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। এছাড়া কাপড় কাচার সাবানে সোডিয়াম স্টিয়ারেট, সেভিং ফোমে পটাসিয়াম স্টিয়ারেট এবং কাপড় কাচার সোডায় কার্বনেট ব্যবহার করা হয় যা মূলত লবণ। এছাড়াও আমরা যে জীবাণুনাশক তুঁতে বা ফিটকারী ব্যবহার করি তাও লবণ। আবার মাটির এসিডিটি নিষ্ক্রিয় করার জন্য বা পুকুরের পানি পরিষ্কার করার জন্য আমরা যে চুনাপাথর ব্যবহার করি সেটিও হলো লবণ। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহৃত সারে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাসিয়াম নাইট্রেট ইত্যাদি লবণ ব্যবহার করা হয়। কৃষি জমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে এবং পুকুরে শৈবালের উৎপাদন বন্ধেও তুঁত বা কপার সালফেট ব্যবহার করা হয়। এছাড়াও স্যালাইন এবং ডিটারজেন্ট তৈরিতে লবণ ব্যবহার করা হয়। কাজেই দেখা যাচ্ছে, আমাদের প্রাত্যহিক জীবনে লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।