A যৌগ ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত- ব্যাখ্যা কর।
উত্তর: A যৌগটি হলো [গণিত] হলো 'ক্ষার। এর ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রাত্যহিক জীবনে নানা প্রয়োজনে ক্ষারের চাহিদা ব্যাপক। বাণিজ্যিক এবং কৃষিক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন ধরনের শক্ত ও তরল সাবানে ক্ষারক থাকে। কাপড় কাচার জন্য যে সাবান ব্যবহার করা হয় তাতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সেভিং ফোম বা নরম সাবানে থাকে পটাসিয়াম হাইড্রোক্সাইড। এগুলোও ক্ষার। তাই একটু বেশি কাপড় এক সাথে পরিষ্কার করলে দেখা যায় হাতের তালু থেকে ছোট ছোট চামড়া উঠে যাচ্ছে। এসিড যেমন মানুষের শরীরে লাগলে ক্ষতি হয়, তেমনি ক্ষারও শরীরের জন্য ক্ষতিকর। চোখে লাগলে চোখের জ্বালাপোড়া এমনকি স্থায়ী ক্ষতিও করতে পারে। তাই ক্ষারীয় দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় হাতে মোজা, গায়ে অ্যাপ্রোন ও চোখে গগলস পরে নেওয়া উত্তম। একই সাথে নিজেদের ক্ষার সংক্রান্ত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা এবং প্রাত্যহিক জীবনে অতি প্রয়োজনীয় ক্ষারের অপচয়। রোধে এ যৌগটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
A যৌগ ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত- ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং দেখা যাচ্ছে B হলো যা একটি লবণ। নিচে কৃষিক্ষেত্রে ও শিল্প-কারখানায় লবণের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
কৃষিক্ষেত্রে: মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুনাপাথর ব্যবহার করি তা একটি লবণ। আবার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করি তাদের বেশির ভাগই লবণ। যেমন- অ্যামোনিয়াম নাইট্রেট , অ্যামোনিয়াম ফসফেট , পটাসিয়াম নাইট্রেট ইত্যাদি। কপার সালফেট কৃষি জমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত একটি লবণ। এটি শৈবালের উৎপাদন বন্ধে খুবই কার্যকরী।
শিল্প-কারখানায়: শিল্প-কারখানায় নানা কাজে লবণ অপরিহার্য। যেমন- চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্পোৎপাদনে, কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরি করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে খাবার লবণ ব্যবহৃত হয়। টেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণ প্রয়োজন হয়। ধাতুর বিশুদ্ধকরণে লবণ লাগে। রাবার প্রস্তুতিতে রাবারকে ল্যাটেক্স থেকে আলাদা করা হয় লবণ ব্যবহার করে। ওষুধ কারখানায় স্যালাইন ও অন্যান্য ওষুধেও লবণ ব্যবহার হয়।