ঈশানের পেট ব্যথার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ঈশানের পেটে ব্যথার কারণ হলো পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যাওয়া। পাকস্থলীর এসিডিটির জন্য পেটে ব্যথার কারণ নিচে ব্যাখ্যা করা হলো- পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়। আর কোনো কারণে যদি এ এসিডের মাত্রা বেড়ে যায়, তখন ঐ অবস্থাকে পাকস্থলীর এসিডিটি বলে। নানা কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হলো খাদ্যদ্রব্য। আমরা যেসব পানীয় বা ফলের রস পান করি, তার প্রায় সবই অম্লীয়। কাজেই এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে তা এসিডিটি সৃষ্টি করে। ঈশান প্রতিদিন সকালে খালিপেটে ১ গ্লাস ফলের রস পান করেন। খালি পেটে ফলের রস পান করলে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যায় যা পরবর্তীতে পেটে ব্যথার সৃষ্টি করে। সুতরাং খালি পেটে ফলের রস পান করার কারণেই ঈশানের পেটে ব্যথা হয়েছে।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
ঈশানের পেট ব্যথার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর